দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নোমান ও কিমিয়া সাদাত তোফা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের রাকিব মিয়া ও নারগিছ বেগমের মেয়ে আয়েশা আক্তারকে প্রায় নয় মাস আগে ওই দম্পতির বাসায় রাখা হয়। পরিবারের অভিযোগ, গত তিন মাস ধরে আয়েশার সঙ্গে তাদের যোগাযোগ করতে দেওয়া হয়নি। কয়েকদিন আগে জানানো হয়, সে চুরি করে পালিয়ে গেছে।
পরে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে পুলিশ অভিযান চালিয়ে দম্পতির বাসার পাশ থেকে আয়েশাকে উদ্ধার করে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি।
আয়েশার অভিযোগ, তাকে দিয়ে অতিরিক্ত গৃহকর্ম করানো হতো এবং কাজ না করলে মারধর করা হতো। এমনকি গরম তেল দিয়ে নির্যাতনের কথাও জানায় সে।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক নোমান। তার দাবি, আয়েশা গৃহকর্মী নয়, বরং তাদের সন্তানের সঙ্গী হিসেবে বাসায় ছিল। তিনি অভিযোগ করেন, গত ২২ এপ্রিল আয়েশা বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। তবে এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটির বাবার করা মামলার ভিত্তিতে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
জে আই